News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিলেন মেহুল চোকসি, অ্যান্টিগুয়ায় সমর্পণ করলেন পাসপোর্ট
Image

ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিলেন মেহুল চোকসি, অ্যান্টিগুয়ায় সমর্পণ করলেন পাসপোর্ট

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় জড়িত ঋণখেলাপী পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি| অ্যান্টিগুয়ায় নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণ করেছেন মেহুল চোকসি| পিএনবি জালিয়াতি মামলায় ভারতে প্রত্যপর্ণ এড়াতে মেহুল চোকসি এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে| নিজের পাসপোর্টের পাশাপাশি ১৭৭ ডলার অ্যান্টিগুয়ায় ভারতীয় হাই কমিশনের অফিসে জমা দিয়েছেন মেহুল চোকসি| মেহুল চোকসির এই সিদ্ধান্ত প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমাদের সরকার এই সংক্রান্ত বিল পাস করেছে| যাঁরা ভারত থেকে পালিয়েছে, তাঁদের অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে| কিছু সময় অবশ্যই লাগবে, তবে তাদের অবশ্যই ভারতে ফিরিয়ে আনা হবে|’


পিএনবি জালিয়াতি মামলায় নীরব মোদীর সঙ্গেই যৌথ ভাবে জড়িত মেহুল চোকসি| বছর খানেক আগেই চিকিত্সা করানোর নামে দেশ ছাড়েন মেহুল| গত বছরই অ্যান্টিগুয়ায় নাগরিকত্ব নিয়ে নেন চোকসি| সিবিআই-এর অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করেছে ইন্টারপোল| কিন্তু, অ্যান্টিগুয়ার সঙ্গে ভারতের বন্দি প্রত্যপর্ণ চুক্তি নেই| সম্ভবত সেই সুবিধা নিতেই অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছেন মেহুল চোকসি| এবার ভারতীয় নাগরিকত্ব ছাড়লেন মেহুল চোকসি| তবে, হিরে ব্যবসায়ী মেহুল আশ্বস্ত করেছেন, ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে সব টাকা ফিরিয়ে দিতে তিনি আগ্রহী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top