News Flash

  • Home
  • Uncategorized
  • বাস-বুলেরো সংঘর্ষে নিহত এক, আহত নয়
Image

বাস-বুলেরো সংঘর্ষে নিহত এক, আহত নয়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জানুয়ারী৷৷ বড়মুড়ায় জাতীয় সড়কে ফের দুর্ঘটনায় মৃত্যু হল একজনের৷ আহত হয়েছেন নয়জন৷ আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে৷ বাকিদের চিকিৎসা তেলিয়ামুড়া হাসপাতালে হচ্ছে৷


ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়া থেকে টিআর-০১- ১৪৪৩ নম্বরের একটি যাত্রাবাহী বাস আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে যাচ্ছিল টিআর-০২-ও-১৯৪৯ নম্বরে বুলেরো পিক আপ গাড়ি৷ বড়মুড়া ইকোপার্ক এলাকায় পৌঁছতেই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় বুলেরো গাড়ির চালক৷ আহত হয় দুই গাড়ির নয়জন যাত্রী৷ ঘটনার খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং নিহত ও আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ নিহত বুলেরো গাড়ির চালকের নাম শুভচরণ ত্রিপুরা৷ বয়স বত্রিশ৷ বাড়ি কৈলাসহরে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top