News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুর বাড়িতে গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার স্বামী
Image

শ্বশুর বাড়িতে গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ শ্বশুর বাড়িতে অমানবিক, পাশবিক নির্যাতনে মৃত্যু বরণ করল ঝুমা খাতুন নামের এক গৃহবধূ৷ শনিবার রাতে আমতলী থানাধীন শচীন্দ্র লাল এলাকার ঘটনা৷ জানা গেছে, হোসেন মিঞা’র স্ত্রী ঝুমা খাতুনের উপর প্রতিনিয়ত শারীরিক এ মানসিক অত্যাচার করতো তার স্বামী৷ স্বামী-স্ত্রী’র মদ্যে ঝগড়া লেগেই থাকত৷ স্বামী হোসেন মিঞা স্ত্রী ঝুমা খাতুনকে প্রায় সময়ই মারধর করত৷ ঝুমা খাতুনের শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরাও তার উপর অমানবিক অত্যাচার চালাত৷ শনিবার ঝুমা সোনামুড়া যাচ্ছিলেন৷

এমন সময় ঝুমার শ্বশুর পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করে৷ সঙ্গে সঙ্গে ঝুমা মাটিতে লুটিয়ে পরে৷ তাকে প্রথম জিবি হাসপাতালে পরে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ঝুমার মৃত্যু হয়৷ ঝুমার বাপের বাড়ির লোকজন ঝুমার শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দায়ের করেন৷ ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মামলা রুজু করে ঝুমার স্বামীকে গ্রেপ্তার করেছে৷ শ্বশুর এখনও পলাতক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top