News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষতি করার হুমকি দিয়ে ফোন অরবিন্দ কেজরিওয়ালকে
Image

ক্ষতি করার হুমকি দিয়ে ফোন অরবিন্দ কেজরিওয়ালকে

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি. স.) : ফের হুমকি দিয়ে ফোন এল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে৷ সোমবার সকালে এক অজ্ঞাতপরিচয় যুবক ক্ষতি করার হুমকি দিয়ে ফোন করে । ফোনে অজ্ঞাতপরিচয় ওই যুবক জানায়, আপ সুপ্রিমোর যে কোনও সময়ে ক্ষতি হতে পারে৷
জানা গিয়েছে, সোমবার সকালে প্রায় ১০.৪৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর কাছে এই ফোন আসে৷ পুলিশ ফোনটি ট্র্যাক করে জানতে পারে, সেটি পশ্চিম দিল্লির বিকাশপুরি থেকে এসেছিল৷

অজ্ঞাতপরিচয় ফোনে হুমকি দিয়ে বলে, বিকাশপুরির কাছে বিকাশ টেন্ট হাউসে ভোলা নামে একজন রয়েছে যে মুখ্যমন্ত্রীর ক্ষতি করতে পারে৷ এই কথা বলার পরেই ফোনটি কেটে যায়৷ এর আগেও কেজরিওয়ালের মেয়েকে অপহরণের হুমকি দিয়ে ইমেইল-ও এসেছিল৷ যেখানে লেখা ছিল, আপনার মেয়েকে অপহরণ করা হবে, পারলে বাঁচিয়ে নিন৷ এর তিন দিন পরে গত ১৫ জানুয়ারি ২৪ বছরের এক যুবককে গ্রেফতার করা হয় অন্য আরও একটি ঘটনায়৷ ২০১৬ সালে এক অজ্ঞাতপরিচয় যুবক ১০০ ডায়াল করে দিল্লি পুলিশের এমারজেন্সিতে জানায়, আপ প্রধান দিল্লিতে প্রবেশ করলেই তাকে হত্যা করা হবে৷ সে সময় কেজরিওয়াল চন্ডীগড় থেকে দিল্লিতে সফর করছিলেন৷ 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top