News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
Image

বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

সান্তিয়াগো, ২০ জানুয়ারি (হি.স.) : শক্তিশালী ভূমিকম্পে শনিবার কেঁপে উঠল উত্তর-মধ্য চিলি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৭। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম কোকিম্বোতে। ভূমিকম্পের গভীরতা ছিল ৫৩ কিলোমিটার।


ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। হৃদযন্ত্র বিকল হওয়ার কারণে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে জাতীয় সড়কগুলিতে ধস নামে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের ফলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। সুনামির আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। চিলির একাধিক অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। কোকিম্বো ও আতাকামা ছাড়াও সান্তিয়াগো, ও হিগিনস, ভালপারাসিও এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি চিলি। ১৯৬০ সালে চিলির ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ৮.৩ তীব্রতার ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়ে কোকিম্বোর উপকূলবর্তী এলাকায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top