News Flash

  • Home
  • Uncategorized
  • আইআরসিটিসি দুর্নীতি মামলা : ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন লালু প্রসাদ যাদব
Image

আইআরসিটিসি দুর্নীতি মামলা : ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন লালু প্রসাদ যাদব

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় রেল মন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব| আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| শনিবার সিবিআই-এর দায়ের করা মামলায় প্রাক্তন রেল মন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এদিন ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে লালু প্রসাদ যাদবকে জামিন দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|


উল্লেখ্য, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতিতে পৃথক পৃথক মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এর আগে গত ২০ ডিসেম্বর আইআরসিটিসি দুর্নীতিতে সিবিআই-এর দায়ের করা মামলার শুনানি ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছিল পাটিয়ালা হাউস কোর্ট| এদিন সিবিআই-এর দায়ের করা মামলায় প্রাক্তন রেল মন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এদিন ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে লালু প্রসাদ যাদবকে জামিন দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| তবে, ইডি-র দায়ের করার মামলার শুনানি চলছে| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top