News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি-সহ উত্তর ভারতে অব্যাহত কুয়াশার দাপট, ফের বেহাল ট্রেন চলাচল
Image

দিল্লি-সহ উত্তর ভারতে অব্যাহত কুয়াশার দাপট, ফের বেহাল ট্রেন চলাচল

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): কুয়াশা বা ধোঁয়াশা এখনও কাটেনি। ফলে গত কয়েকদিনের মতো শনিবারও দিল্লি ও উত্তর ভারতমুখী সব ট্রেন চলেছে ঢিকিয়ে ঢিকিয়ে। আর ট্রেনের দেরির জেরে বাড়ছে যাত্রীদের বিড়ম্বনাও। এ দিনও ঘন কুয়াশার কারণে দেরিতে চলেছে অন্ততপক্ষে ১০টি ট্রেন।
শনিবার সকাল আটটা পর্যন্ত রোদের দেখা মেলেনি দিল্লিতে। ভোরের দিকে ছিল ঘন কুয়াশা। ক্রমশই গাঢ় কুয়াশায় ঢেকে যেতে থাকে চার দিক। শীতও বেশ ভালোই অনুভূত হচ্ছে। কিন্তু দাপট চলছে কুয়াশার। আর তাতেই কমে যাচ্ছে দৃশ্যমানতা। শনিবার সকালেও কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির আর কে পুরম, রিং রোড, রাজপথ-সহ বিভিন্ন এলাকা।

কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যায়। ফলে মাঝপথে আটকে যাচ্ছে ট্রেন। চূড়ান্ত নাকাল হচ্ছেন যাত্রীরা।রেলকর্তাদের একাংশ বলছেন, কুয়াশায় প্রতিদিন ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় যাত্রীদের হয়রানি বাড়ছে। শনিবারও দেরিতে চলছে ১০টি ট্রেন। প্রতি বছরই কুয়াশার সময়ে উত্তরমুখী অনেক ট্রেন বাতিল করে দেওয়া হয়। তাতে লাইন অনেকটা ফাঁকা পাওয়া যায়, ট্রেন-জট হয় না। ধীরে চলতে হয় ঠিকই। কিন্তু দীর্ঘ ক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হয় না। এ বছর এখনও ট্রেন বাতিল করা হয়নি। তাতেই যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে ওই রেলকর্তাদের অভিমত।
শুধু দিল্লি নয়, শনিবার কুয়াশার দাপট থেকে মুক্তি পায়নি উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ও। পঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা তলানিতে ঠেকে যায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাও। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top