News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অসম, ২.৭ তীব্রতার কম্পন সিকিমেও
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অসম, ২.৭ তীব্রতার কম্পন সিকিমেও

গুয়াহাটি ও গ্যাংটক, ১৯ জানুয়ারি (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অসমের কার্বি আঙলং জেলা| মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্বের রাজ্য সিকিমেও| উভয রাজ্যে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে, ৩.৪ এবং ২.৭| অসম ও সিকিমে মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শনিবার দুপুর ২.২৮ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় অসমের কার্বি আঙলং জেলায়|

ভূমিকম্পের উত্সস্থল ছিল ২৬.৪ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে|আইএমডি টুইটার মারফত আরও জানিয়েছে, শনিবার ভূকম্পন অনুভূত হয় পূর্ব সিকিমেও| ঘড়ির কাঁটায় বিকেল তখন ৩.১৫ মিনিট হবে, ২.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব সিকিম| ভূমিকম্পের উত্সস্থল ছিল ২৭.৩ উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| উভয় রাজ্যে পরপর মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top