News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশের হামিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস, আহত ১৮
Image

হিমাচলপ্রদেশের হামিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস, আহত ১৮

হামিরপুর, ১৯ জানুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাস উল্টে আহত ১৮। আহতদের মধ্যে বেশির ভাগই স্কুল পড়ুয়া। শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি হিমাচলপ্রদেশের হামিরপুর জেলার সালাসি গ্রামে ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।পড়ুয়াবোঝাই স্কুল বাসটি শনিবার সকাল আনুমানিক ৮টা ৩০মিনিট নাগাদ সালাসি গ্রামের কাছে এসে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় ড. রাধাকৃষ্ণণ রাজকীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক রিচা বর্মা, অতিরিক্ত পুলিশ সুপার বলবীর সিং, স্টেশন হাউজ অফিসার সঞ্জীব গৌতম। জেলাশাসক জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে রাস্তা খারাপ ছিল। বাসের স্টেয়ারিং জ্যাম হয়ে গিয়েছিল। তা থেকেই এই দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top