News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সমস্যা সমাধানে সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে অর্থ কমিশন
Image

রাজ্যের সমস্যা সমাধানে সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে অর্থ কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ ত্রিপুরার চাহিদা, সুবিধা ও অসুবিধা এবং রাজস্ব সংক্রান্ত অবস্থা বিবেচনা করে পঞ্চদশ অর্থ কমিশন তার সুপারিশ করবে বলে মন্তব্য করেছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানে এন কে সিং৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন৷ সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন কমিশনের দুজন সদস্য ড অনুপ সিং ও ড অসোক লাহিড়ি এবং কমিশনের সচিব অরবিন্দ মেহেতা৷ সাংবাদিকদের সাথে কথা বলার সময় কমিশনের চেয়ারম্যান এন কে সিং বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য ত্রিপুরার যেমন রয়েছে সুবধা তেমনি রয়েছে চ্যালেঞ্জ৷ তাই পঞ্চদশ অর্থ কমিশন এসব বিষয়ের নিরীখে সহানুভূতির সাথে ত্রিপুরার বিষয়টি বিবেচনা করে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া যায় কি না তা খতিয়ে দেখা হবে৷ কেননা, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন হচ্ছে একটি অগ্রাধিকারের বিষয়৷


পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং জানান, সাংবাদিক সম্মেলনের আগে আজ সকালে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সাথে এক বৈঠকে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তার আগে গতকাল বিভিন্ন রাজনৈতিক দল ও শিল্প -বাত্রণিজ্য গোষ্ঠীর সাথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে৷ তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনায় যেসব বিষয়সমূহ প্রাধান্য পায় তার মধ্যে উল্লেখযোগ্য মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে উন্নত গুণমানের শিক্ষা প্রদানের জন্য রাজ্য সরকারের উদ্যোগ, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়, তথ্য প্রযুক্তি ও বায়ো টেকনোলজি এবং কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থিক উন্নয়ন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সংযোগ সৃষ্টি করে ত্রিপুরাকে যোগাযোগের হাব হিসাবে গড়ে তোলা, পর্যটনের বিকাশ ইত্যাদি৷ তিনি আরো বলেন, বিগত অর্থ কমিশনের সুপারিশে ত্রিপুরা উপজাতিত এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের জন্য কোন বিশেষ আর্থিক সংস্থান রাখা হয়নি৷ এবারের অর্থ কমিশন এই বিষয়টি মাথায় রেখে তার সুপারিশ করবে৷ ত্রিপুরার প্রবৃদ্ধির হার মোটামুটি আশাব্যঞ্জক তবে এখনো জাতীয় মাথাপিছু গড় আয়ের নিরিখে ত্রিপুরাকে আরো বেশি সাফল্যের জন্য কাজ করতে হবে৷ তিনি বলেন, নতুন নেতৃত্বে ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে যে উদ্যোগ শুরু হয়েছে অর্থকমিশন এতে যথাসম্ভব সহযোগিতা করবে৷ বিশেষ করে বেসরকারি বিনিয়োগ লাভের ক্ষেত্রেও এই অর্থ কমিশন সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top