News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল তুষারধস লাদাখের খারদুং লা-তে : মৃত্যু ৫ জনের, এখনও নিখোঁজ ৫ জন
Image

প্রবল তুষারধস লাদাখের খারদুং লা-তে : মৃত্যু ৫ জনের, এখনও নিখোঁজ ৫ জন

শ্রীনগর, ১৮ জানুয়ারি (হি.স.): সাত সকালে বড়সড় বিপদ জম্মু ও কাশ্মীরের লাদাখে| শুক্রবার সকালে লাদাখের খারদুং লা মাউন্টেন পাস এলাকায় প্রবল তুষারধসের কবলে পড়ল যাত্রীবোঝাই একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| লাদাখের রাজধানী লেহ থেকে ১৭,৫০০ ফুট উঁচু খারদুং লা গিরিপথে বরফ তুলে আনতে গিয়েছিল একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| একটি টিপারে বরফ বোঝাই করার পরে অন্যটিতে যখন বরফ তোলা হচ্ছিল, সেই সময় আচমকাই স্করপিও গাড়ি ও টিপারের উপর এসে পড়ে প্রচুর পরিমাণে বরফ| ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ১০ জন| যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালায় এসডিআরএফ, সেনাবাহিনী এবং জিআরইএফ| উদ্ধারকাজ চালিয়ে এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে| এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন| বাকিরা বেঁচে রয়েছেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে উদ্ধারকারী দল|


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার সকাল সাতটা নাগাদ লাদাখের খারদুং লা মাউন্টেন পাস এলাকায় মারাত্মক তুষারধসের ঘটনাটি ঘটেছে| খারদুং লা গিরিপথে বরফ তুলে আনতে গিয়েছিল একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| মোট ১০ জন একটি টিপারে বরফ বোঝাই করার পরে অন্যটিতে যখন বরফ তুলছিলেন, সেই সময় আচমকাই স্করপিও গাড়ি ও টিপারের উপর এসে পড়ে প্রচুর পরিমাণে বরফ| এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে| নিখোঁজ রয়েছেন ৫ জন| এ প্রসঙ্গে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে| ৫ জন এখনও নিখোঁজ| উদ্ধারকাজ এখনও চলছে| ইতিমধ্যেই উদ্ধারকাজ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে কথা হয়েছে|’খারদুং লা বিশ্বের অন্যতম উচ্চ যানবাহন চলাচলকারী সড়ক পথ| কাশ্মীরে গত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে| বৃহস্পতিবারই কাশ্মীরের ন’টি তুষারপ্রবণ জেলা-অনন্তনাগ, কুলগাম, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্ডেরবাল, কার্গিল এবং লেহ-তে সতর্কবার্তা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর| ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে| এরই মধ্যে শুক্রবার সকালে ঘটে গেল মারাত্মক ঘটনা| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top