News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে অভিষেক বিজয় শঙ্করের
Image

একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে অভিষেক বিজয় শঙ্করের

মেলবোর্ন, ১৮ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়৷ ফলে টস পিছিয়ে যায় মিনিট দশেক৷ আকাশে মেঘের ঘনঘটা চোখে পড়ার মত ছিল৷ ম্যাচের মাঝেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ অস্ট্রেলিয়ার তাজা পিচে এমন পরিবেশ-পরিস্থিতি যে ব্যাটসম্যানদের অনুকূল নয়, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না৷ভারতের হয়ে এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে অলরাউন্ডার বিজয় শংকরের৷ গত ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করা পেসার মহম্মদ সিরাজের পরিবর্তে মেলবোর্নে বিজয় শংকরকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ প্রথম একাদশে আরও দু’টো রদবদল করে টিম ইন্ডিয়া৷ আম্বাতি রায়ুড়ুর জায়গায় সুযোগ পেয়েছেন কেদার যাদব৷ চায়নাম্যান কুলদীপ যাদবের বদলে দলে ঢুকেছেন আর এক রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহাল৷প্রথম একাদশে জোড়া রদবদল ঘটায় অস্ট্রেলিয়াও৷ কার্যত ফাইনালের রূপ নেওয়া তৃতীয় একদিনের ম্যাচে পিঠের চোটের জন্য মাঠে নামতে পারেননি জেসন বেহরেনডর্ফ৷ তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বিলি স্ট্যানলেক৷ স্পিনার নাথান লায়নের পরিবর্তে প্রথম এগারোয় ঢুকেছেন অ্যাডাম জাম্পা৷


ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও যুবেন্দ্র চাহাল৷অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), উসমান খোওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, পিটাড সিডল ও অ্যাডাম জাম্পা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top