News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের
Image

ভারতের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

নেপিয়ার, ১৭ জানুয়ারি (হি.স.) : ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। আর মাত্র মাস চারেকের মত সময়। বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করতে এই সিরিজ কেন উইলিয়ামসনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। একটি মাত্র টি-২০ জয় পেয়েছে কিউয়িরা।নেপিয়ারে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের ঘোষিত দলে কামব্যাক করলেন ওপেনার টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে এই দুই তারকাকে বিশ্রামে পাঠিয়েছিল ক্রিকেট নিউজিল্যান্ড। মালিঙ্গাদের বিরুদ্ধে একমাত্র টি-২০তে মাঠের বাইরে রাখা হয়েছিল কেন উইলিয়ামসন ও স্পিডস্টার ট্রেন্ট বোল্টকে। কোহলিদের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রত্যাশামতই কামব্যাক করলেন তারা। চোটের কারণে ১০ মাস মাঠের বাইরে থাকা বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারও কামব্যাক করছেন ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে।

আইসিসি ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। তাই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে দুই দলের এক তুল্যমূল্য লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।

একনজরে ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াড:কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপতিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার,ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top