News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহ ভালোই আছেন, চিন্তার কোনও কারণ নেই : অনিল বালুনি
Image

অমিত শাহ ভালোই আছেন, চিন্তার কোনও কারণ নেই : অনিল বালুনি

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): গত দু’দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও বুকের সংক্রমণে ভুগছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| পরে অমিত শাহ নিজেই টুইট করে জানান, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে| সোয়াইন ফ্লুতে আক্রান্ত অমিত শাহকে নয়াদিল্লির এইমস-এ পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে ভর্তি করা হয়| চিকিত্সার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এখন ভালোই আছেন| চিন্তার কোনও কারণ নেই| বৃহস্পতিবার সকালে এমনই আশ্বস্ত করলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ অনিল বালুনি| এদিন বিজেপির মিডিয়া প্রধান অনিল বালুনি জানিয়েছেন, ‘বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এখন ভালো আছেন| আগামী দু’-একদিনের মধ্যেই তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হবে|’


গত দু’দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও ৱুকের সংক্রমণে ভুগছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| রক্ত পরীক্ষায় বিজেপির সর্বভারতীয় সভাপতির সোয়াইন ফ্লু ধরা পড়ে| সেই সঙ্গে বুকে সংক্রমণ ছিল| আপাতত আগামী দু’-একদিন এইমস-এ থাকতে হবে অমিত শাহ-কে| তারপরই ছুটি|
প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আচমকা অসুস্থ হয়ে পড়ায়, আপাতত তাঁর পশ্চিমবঙ্গ সফর নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে| আগামী ২০ জানুয়ারি মালদহ, ২১ তারিখ সিউড়ি ও ঝাড়গ্রামে এবং ২২ তারিখ জয়নগর ও কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে অমিত শাহ-এর| কিন্তু, এখন সেই সফর অনিশ্চিত বলেই মনে করা হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top