News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচারে আপত্তিজনক মন্তব্য, রামগড় আসনের বিএসপি প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি
Image

নির্বাচনী প্রচারে আপত্তিজনক মন্তব্য, রামগড় আসনের বিএসপি প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি

আলওয়ার (রাজস্থান), ১৬ জানুয়ারি (হি.স.): নির্বাচনী প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করার অভিযোগে নোটিশ জারি করা হল রাজস্থানের রামগড় বিধানসভা আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রার্থী জগত্ সিংয়ের বিরুদ্ধে| ২০১৮ সালের ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান রামগড় আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী লক্ষ্মণ সিং| লক্ষ্মণ সিংয়ের মৃত্যুর কারণে গত ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়| এই আসনে আগামী ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হবে|রামগড় আসনে বিএসপি প্রার্থী করা হয়েছে জগত্ সিংকে| অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় আপত্তিকর মন্তব্য করেছেন তিনি| সেই কারণেই বিএসপি প্রার্থী জগত্ সিংয়ের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে|

রামগড় আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৪ জানুয়ারি| ভোটগ্রহণ হবে ২৮ জানুয়ারি|’ নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ| উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচনে এবার ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে| কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে, বিজেপির ঝুলিতে ৭৩টি আসন, বহুজন সমাজ পার্টি জয়ী হয়েছে ৬টি আসনে, সিপিএম দু’টি আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি দু’টি আসনে, রাষ্ট্রীয় লোক দল একটি আসনে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তিনটি আসনে এবং নির্দল প্রার্থী ১৩টি আসনে জয়ী হয়েছে| গত ১৭ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট| ওই দিনই মরুরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন শচিল পাইলট| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top