News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন স্পিকার পেল রাজস্থান বিধানসভা, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন সি পি যোশি
Image

নতুন স্পিকার পেল রাজস্থান বিধানসভা, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন সি পি যোশি

জয়পুর, ১৬ জানুয়ারি (হি.স.): সম্ভাবনা ছিল, আর সেই সম্ভাবনাই বাস্তব প্রমাণিত হল| বিনা প্রতিদ্বন্দ্বীতায় পঞ্চদশ রাজস্থান বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সি পি যোশি| পঞ্চদশ রাজস্থান বিধানসভার স্পিকার হিসেবে ৬৮ বছর বয়সি কংগ্রেস বিধায়ক সি পি যোশির নামে সিলমোহর দিয়েছিল শীর্ষ কংগ্রেস নেতৃত্ব| এরপর বুধবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় পঞ্চদশ রাজস্থান বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন রাজস্থানের নাথদুওয়ারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সি পি যোশি| এদিন ধ্বনি ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন সি পি যোশি|

উল্লেখ্য, পঞ্চদশ লোকসভায় ভিলওয়ারা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সি পি যোশি| ২০০৯-২০১৩ সাল পর্যন্ত রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়জে ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন সি পি যোশি| এবার রাজস্থান বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক সি পি যোশি|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top