News Flash

  • Home
  • Uncategorized
  • কেরিয়ারে তিনশোতম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সহজ জয় জকোভিচ-র
Image

কেরিয়ারে তিনশোতম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সহজ জয় জকোভিচ-র

মেলবোর্ন, ১৬ জানুয়ারি (হি.স.) : কেরিয়ারে ৩০০ তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সহজ জয় পেলেন নোভাক জকোভিচ৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান এই টেনিস তারকা৷মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জোকারের প্রতিদ্বন্দ্বী ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩০ নম্বর মিচেল ক্রুয়েগার৷ রড লেভার এরিনায় মার্কিন প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে (৬-৩,৬-২,৬-২) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন জকোভিচ৷ টানা ১৩ বছরে কোনও কোয়ালিফায়ারের বিরুদ্ধে জিততে বেগ পেতে হয়নি জোকারকে৷ গ্র্যান্ড স্ল্যামের তিনশো ম্যাচে ২৫৯তম জয় পেলেন সার্বিয়ান তারকা৷ পাশাপাশি রেকর্ড সংখ্যক সাতবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে দারুণ শুরু করলেন জোকার৷

গত মরশুমের শেষ দু’টি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউএস ওপেন জিতে নভেম্বরে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের জায়গাটা ফিরে পান জোকার৷ এবার নতুন মরশুমের শুরুটাও দারুণ হল জকোভিচের৷ এদিন সহজ জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে সার্বিয়ান তারকা৷ তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে জকোভিচের সামনে রয়েছেন ফরাসি খেলোয়াড় জো-উইলফ্রায়েড সঙ্গা৷২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এই সঙ্গাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন জকোভিচ৷ হাঁটুর অস্ত্রোপচার করিয়ে প্রায় সাত মাস পর কোর্টে ফিরেছেন সঙ্গা৷ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top