News Flash

  • Home
  • Uncategorized
  • নাইরোবির হোটেলে জঙ্গিদের হামলায় ১৪ জনের মৃত্যু
Image

নাইরোবির হোটেলে জঙ্গিদের হামলায় ১৪ জনের মৃত্যু

নাইরোবি, ১৬ জানুয়ারি (হি.স.) : কেনিয়ায় একটি হোটেলে জঙ্গিদের হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে৷ ওয়েস্টল্যান্ড শহরের দুস্তি নামে হোটেলে এবার নতুন করে হামলা হয়৷ স্থানীয় সূত্রে খবর, নাইরোবির হোটেলে বন্দুকধারীরা ভিতর ঢুকে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটায়৷ গুলি চালানোর শব্দ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷এর আগে বেশ কয়েকবার হামলা হলেও ভয়াবহ সেই ওয়েস্টগেট শপিং মলে জঙ্গি হানার মত ঘটনা ঘটেনি৷ সেই স্মৃতি উসকে দিল ফের হোটেলে হামলা৷

এই হামলায় জড়িত আল শাহবাব জঙ্গি গোষ্ঠী৷ আফ্রিকার এই সংগঠন মূলত উগ্র ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আইএসের সঙ্গে হাত মিলিয়েছে৷ ২০১৩ সালে এই শহরেই ভয়াবহ ওয়েস্টগেট মল হামলায় মৃত্যু হয়েছিল ৭৫ জনের৷ সেই জঙ্গি হামলার মূলে ছিল আল শাহবাব গোষ্ঠী৷দুস্তি হোটেল ঘিরে নেয় কেনিয়ার রক্ষীবাহিনী ও স্পেশাল ফোর্স৷ এদিকে বিস্ফোরণের জেরে হোটেল ঘিরে আগুন ছড়িয়ে পড়েছে৷ জারি করা হয়েছে বিশেষ সতর্কতা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top