News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি ঋণ মকুব নিয়ে একযোগে কংগ্রেস ও বিজেপিকে তোপ মায়াবতীর
Image

কৃষি ঋণ মকুব নিয়ে একযোগে কংগ্রেস ও বিজেপিকে তোপ মায়াবতীর

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.) : কৃষি ঋণ মকুব প্রসঙ্গে তিন রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব বসপা নেত্রী মায়াবতী। আগের বিজেপি সরকারের মতোই কৃষকদের প্রতি আচরণ করছে বর্তমান কংগ্রেস সরকার বলে দাবি করেছেন তিনি।মঙ্গলবার নিজের ৬৩ তম জন্মদিন উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে বসপা সুপ্রিমো মায়াবতী বলেন, ‘কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পুরোপুরি পূরণ হয়নি। স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করলে কৃষকেরা উপকৃত হত। ফলে কৃষকদের আর ঋণ নেওয়ার কোনও প্রয়োজনই পড়ত না। বিজেপি এবং কংগ্রেস কৃষি ঋণ মকুবের নামে কৃষকদের যথসামান্য সাহায্য করেছে। ভূমিহীন সহ প্রায় ৭০ শতাংশ কৃষক স্থানীয় সুদখোর থেকে ঋণ নিয়ে ভুগছে। সরকারের উচিত ১০০ শতাংশ কৃষকদের ঋণ মকুব করে দেওয়া।

তা হলে কৃষকদের আত্মহত্যা প্রবণতা আটকানো যাবে না।’নিজের ৬৩তম জন্মদিন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে ঠেস দিয়ে বসপা সুপ্রিমো মায়াবতী বলেন, বিগত পাঁচ বছর ধরে দেশবাসীকে বোকা বানিয়েছে বিজেপি। বসপা সব সময় সমাজের গরিব এবং প্রান্তিক মানুষদের জন্য কাজ করেছে।
উচ্চবর্ণের দশ শতাংশ সংরক্ষণ প্রসঙ্গে বসপা নেত্রী মায়াবতী বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু অনেক দেরিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গরিব মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষণ আনা হোক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top