News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তেজস এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৩ জন ঠিকা শ্রমিকের
Image

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তেজস এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৩ জন ঠিকা শ্রমিকের

মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় রেললাইনে কাজ করার সময় তেজস এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন ৩ জন ঠিকা শ্রমিক| রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে, রায়গড় জেলার পেন এলাকায় জিতে রেল স্টেশনের সন্নিকটে| রেল সূত্রের খবর, রবিবার রাতে জিতে রেল স্টেশনের সন্নিকটে রেললাইনে কাজ করছিলেন বেশ কয়েকজন ঠিকা শ্রমিক| আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে মুম্বইগামী তেজস এক্সপ্রেস| কোনও কিছু বুঝে ওঠার আগেই তেজস এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৩ জন ঠিকা শ্রমিক| মৃত শ্রমিকদের নাম হল, নিমসিং গুলকার (৪০), অশোক বারি (৩০) এবং অজয় দাণ্ডোদিয়া (১৮)| প্রত্যেকেরই বাড়ি মধ্য প্রদেশে| কর্মসূত্রে তাঁরা মহারাষ্ট্রে থাকতেন|


মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং গোয়ার কারমালি স্টেশনের মাঝে চলাচল করে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তেজস এক্সপ্রেস| রবিবার রাতে মহরাষ্ট্রের রায়গড় জেলায় জিতে রেল স্টেশনের সন্নিকটে রেললাইনে কাজ করছিলেন বেশ কয়েকজন ঠিকা শ্রমিক| রেললাইন অতিক্রম করার সময় আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে মুম্বইগামী তেজস এক্সপ্রেস| তেজস এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৩ জন ঠিকা শ্রমিক| পৃথক তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| পাশাপাশি রায়গড় জেলার দাদর সাগরি থানায় দুর্ঘটনাবশত মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top