News Flash

  • Home
  • Uncategorized
  • স্প্যানিশ লিগে চারশো গোলের নতুন নজির লিওলেন মেসির
Image

স্প্যানিশ লিগে চারশো গোলের নতুন নজির লিওলেন মেসির

বার্সেলোনা, ১৪ জানুয়ারি (হি.স.) : স্প্যানিশ লিগে ৪০০ গোল করার নতুন নজির গড়লেন বার্সেনোলা তারকা লিওলেন মেসি৷ রবিবার এইবারের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় গোলটি করে এই রেকর্ড ছুঁয়ে ফেললেন লিও৷ লা-লিগায় ৯০ বছরের ইতিহাসে সর্বাধিক গোলের কীর্তি এখন মেসির ঝুলিতে৷ স্প্যানিশ লিগে ৪৩৫ ম্যাচ এই নজির ছুঁয়েছেন বার্সা স্ট্রাইকার৷ সর্বোচ্চ গোলদাতার তালিকায় দু’নম্বরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এখনও পর্যন্ত ২৯২ ম্যাচে ৩১১ গোল করেছেন সিআর সেভেন৷
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সুয়ারেজে পাস থেকে এইবারের জাল কাঁপিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন লিও৷ স্প্যানিশ লিগে তাঁর ৪০০ গোলের ধারে কাছে নেই কোনও ফুটবলার৷

নয়া কীর্তির দিনে বার্সা কোচ ভালভোর্দে লিও’র প্রশংসায় বলেন, ‘মেসি সত্যিই অন্য গ্রহের ফুটবলার৷’এইবারের বিরুদ্ধে ম্যাচের অন্য দুটি গোল করেন লুই সুয়ারেজ(১৯ ও ৫৯ মিনিট)৷ সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে বার্সা ম্যাচ জেতে ৩-০ব্যবধানে৷ এই জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ সমসংখ্যাক ম্যাচ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে মেসিরা৷
পরিসংখ্যান বলছে, ইউরোপের সব ধরনের লিগ মিলিয়ে বার্সার হয়ে ৬৫৮ ম্যাচে ৫৭৫টি গোল করেছেন লিও৷ চলতি মরশুমে ১৭টি লিগ ম্যাচে ২৩ টি গোল করেছেন বার্সেলোনা তারকা৷ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top