News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াগরাজে কুম্ভমেলা শুরুর আগেই আগুন-আতঙ্ক : ভস্মীভূত বেশ কয়েকটি তাঁবু ও সাধুদের সামগ্রী
Image

প্রয়াগরাজে কুম্ভমেলা শুরুর আগেই আগুন-আতঙ্ক : ভস্মীভূত বেশ কয়েকটি তাঁবু ও সাধুদের সামগ্রী

প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হওয়ার একদিন আগেই মেলা প্রাঙ্গনে আগুন-আতঙ্ক| সোমবার বেলা ১২.৪৫ মিনিট নাগাদ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে কুম্ভমেলা প্রাঙ্গনে অবস্থিত দিগম্বর আখাড়া ক্যাম্পের তাঁবুতে আগুন ধরে যায়| মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই| দমকলের ছ’টি ইঞ্জিন ও দমকল কর্মীদের মাত্র ১০ মিনিটের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| তবে, এই অল্প সময়ের মধ্যেই আগুনের শিখায় বেশ কয়েকটি তাঁবু ও তাঁবুর ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে গিয়েছে| পুড়ে গিয়েছে সাধুদের খাবারও| ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গাড়ি|


এসপি (নিরাপত্তা ) জানিয়েছেন, সোমবার বেলা ১২.৪৫ মিনিট নাগাদ দিগম্বর আখাড়া ক্যাম্প সংলগ্ন একটি একটি তাঁবুতে প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যেই ক্যাম্পের রান্নাঘরে ছড়িয়ে পড়ে আগুন| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন| ঘটনাস্থলে আসে আটটি অ্যাম্বুল্যান্সও| দমকল কর্মীদের মাত্র ১০ মিনিটের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় বেশ কয়েকটি তাঁবু, সাধুদের খাবার ও দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| পুলিশ সূত্রের খবর, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দিগম্বর আখাড়া ক্যাম্পের তাঁবুতে আগুন ধরে যায়| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকলের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়| নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় পুন্যার্থীদের| আখাড়া থানার ইন্সপেক্টর ভাস্কর মিশ্র জানিয়েছেন, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| মকরসংক্রান্তির শাহিস্নানকে ঘিরে প্রয়াগরাজে অর্ধকুম্ভের মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড়| যে কোনওরকম সমস্যা এড়াতে প্রশাসনিক নজরদারিরও খামতি নেই| তার মধ্যেই মেলা শুরুর আগের দিনই সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে গেল কুম্ভমেলা প্রাঙ্গনে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top