News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের নির্মাণ কাজ ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগ
Image

নিম্নমানের নির্মাণ কাজ ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ আবারও নিম্নমানের কাজের অভিযোগ উঠল কেন্দ্রীয় নির্মাণ সংস্থা এইচএসসিএলের বিরুদ্ধে৷ এতদিন এইচএসসিএলের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ করতে শুনা যেত৷ এখন অভিযোগের গতি পরিবর্তন হতে দেখা গেল৷ এবার নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সরব হলেন লালজুরি ব্লকের বিডিও ৷ তিনি চন্ডিপুর ভিলেজের কাজকর্ম পরিদর্শন করতে গিয়ে দেখেন নিম্নমানের কাজ করছে এইচএসসিএল৷ মিত্রজায়পাড়া থেকে এস কে শেরমুন রাস্তায় কার্পেটিং চলছে৷ এজেন্সি মাটির উপর কার্পেটিং করছে দেখে তিনি প্রতিবাদ করেন৷

তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এটি এইচএসসিএলের কাজ৷ তখন তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে বিষটি নিয়ে যান৷ এরপর কাজটি বন্ধ রাখা হয়৷ কাঞ্চনপুর মহকুমায় এখন পর্যন্ত যতগুলি রাস্তার কাজ এইচএসসিএল বরাত পেয়েছিল, সবকটি রাস্তাকে বারোটা বাজিয়েছে৷ ওই রাস্তা এখন যান চলাচলের অনুপযোগী৷ বহু বারাতদের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তা সারাইয়ের দাবি নিয়ে পথ অবরোধ করেছেন৷ কোন ফল হয়নি৷ পূর্ত দপ্তরের কাছে সাধারণ মানুষ অভিযোগ জানালে তারা এটা এইচএসসিএলের বলে দায় এড়িয়ে যান৷ আর এইচএসসিএলের কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় না৷ ফলে রাস্তা নিয়ে কাঞ্চনপুরবাসীর দুর্ভোগ চরমে৷ খবর রয়েছে রাস্তা সংস্কারের দাবিতে কাঞ্চনপুরবাসী বড়সড় আন্দোলনে যাচ্ছে৷ রাজ্যের বিভিন্ন স্থানেই এই ধরনের বহু অভিযোগ পাওয়া যায় সব সময়ই৷ সরকার পরিবর্তন হলেও একই অবস্থা রাজ্যের বিভিন্ন নির্র্মণ সংস্থার বিরুদ্ধে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top