News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে এলেন শুভমন ও বিজয় শঙ্কর
Image

নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে এলেন শুভমন ও বিজয় শঙ্কর

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে প্রত্যাশামত নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বাদ যাওয়া হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুল-র জায়গায় সুযোগ পেলেন শুভমন গিল ও বিজয়শঙ্কর। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফরের পাঁচ একদিনের ও তিন টি-২০ ম্যাচে৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট শুভমন গিল সেরা হওয়ার সুনাম রয়েছে৷জনপ্রিয় এক টিভি শো’য়ে মহিলাদের নিয়ে লাগামছাডা় রুচিহীন মন্তব্য করে বসেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল৷ আর এতেই মুখের লাগাম খুইয়ে বেফাঁস সব মন্তব্য করে বসেন দুই ক্রিকেটার৷ যা মুহূর্তেই ভাইরাল হতে দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠেছে৷ আপাতত দুই ক্রিকেটারকে সাসপেন্ড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ মনে করা হচ্ছে আইপিএল ও বিশ্বকাপ ভাবনা থেকেও ছিটকে যেতে পারেন দুই ক্রিকেটার৷ পরিবর্ত ক্রিকেটারের খোঁজ চলছিলই, লোকেশ রাহুলের পরিবর্তে বিরাটের দলে যোগ দিতে চলেছেন শুভমন৷


আর হার্দিকের পরিবর্তে জাতীয় দলে ডাক পেলেন বিজয় শংকর৷ পঞ্জাব তনয় বিজয়শঙ্কর গত মাসেই তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জিতে ইনিংসে ২৬৮ রান হাঁকিয়েছেন, পরে হায়দরাবাদের বিরুদ্ধে রয়েছে ১৪৮ রানের ইনিংস৷ রঞ্জির দশ ইনিংসে শুভমনের নামের পাশে ৭৯০ রান রয়েছে৷ সেই সুবাদেই সীমিত ওভারে ক্রিকেটে এবার ডাক এল ১৯ বছরের ব্যাটসম্যানের৷ তবে অস্ট্রেলিয়ার বাকি দুটি একদিনে’র জন্য নয়, সরাসরি নিউজিল্যান্ড সফর থেকে টিমের সঙ্গে থাকবেন শুভমন৷ 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top