News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের সীতামঢ়ীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ২০
Image

বিহারের সীতামঢ়ীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ২০

সীতামঢ়ী, ১৩ জানুয়ারি (হি.স.) : ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। রবিবার সকালে বিহারের সীতামঢ়ীতে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত এক। পাশাপাশি গুরুতর আহত ২০জন । 
এদিন সকালে সীতামঢ়ী জেলার রুন্নি সাইডপুর টোল প্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি একেবারে দুমড়েমুছড়ে গিয়েছে। দুর্ঘটনার তীব্র শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top