News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে শান্তি বজায় থাকুক, নিশ্চিত করেছে মোদী সরকার : প্রতিরক্ষা মন্ত্রী
Image

দেশে শান্তি বজায় থাকুক, নিশ্চিত করেছে মোদী সরকার : প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযানে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী| বিগত বছরগুলিতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা রক্ষী বাহিনীর অভিযানে খতম হয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজৱুল মুজাহিদিন-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের কুখ্যাত সন্ত্রাসবাদী| নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টাও বহুবার ভেস্তে দিয়েছে সীমান্ত রক্ষ বাহিনী (বিএসএফ)| সন্ত্রাস দমনে পূর্বতন সরকার গুলির তুলনায় মোদী সরকার যথেষ্ট সাফল্য পেয়েছে, এমনই মত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের| শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ‘সন্ত্রাসবাদীরা যেন কোনও মতে দেশের শান্তি বিঘ্নিত করতে না পারে, তাই নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার|’


আর মাত্র কয়েকমাস পরই লোকসভা নির্বাচন| আসন্ন লোকসভা নির্বাচনের রণনীতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত হয়েছে দু’দিন ব্যাপী বিজেপির জাতীয় পরিষদের বৈঠক| দু’দিন ব্যাপী ন্যাশনাল কাউন্সিল বৈঠকের অন্তিম দিন, শনিবার রামলীলা ময়দানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও, বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার-সহ অন্যান্যরা| এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের ভূয়শী প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ‘২০১৪ সাল থেকে এযাবত্ বড় ধরনের কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি ভারতে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকার একটি বিষয় নিশ্চিত করেছে, তা হল সন্ত্রাসবাদীরা যেন কোনও মতে দেশের শান্তি বিঘ্নিত করতে না পারে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top