News Flash

  • Home
  • Uncategorized
  • সিডনিতে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হার কোহলিদের, কাজে এল না রোহিতের সেঞ্চুরি
Image

সিডনিতে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হার কোহলিদের, কাজে এল না রোহিতের সেঞ্চুরি

সিডনি, ১২ জানুয়ারি (হি.স.) : ইতিহাস গড়া মাঠেই হারতে হল টিম ইন্ডিয়াকে৷ গত সপ্তাহে এই সিডনিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত৷ কিন্তু শনিবার এই এসসিজিতে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৩৪ রানে হারতে হল টিম কোহলিকে৷ রোহিত শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতেও শেষরক্ষা হল না৷ অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করে ২৫৪ রানে থেমে গেল ভারতের ইনিংস৷ প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷
এদিন সিডনিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাটিং করে ভারতীয় ব্যাটসম্যানদের ২৮৯ রানের লক্ষ্যমাত্রা দেয় অজিরা। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।এদিন আট রানে ফিঞ্চকে ক্লিন বোল্ড করে প্রাথমিক ধাক্কাটা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। টেস্ট সিরিজের খারাপ ফর্ম একদিনের সিরিজের প্রথম ম্যাচেও অব্যাহত অজি অধিনায়কের। এরপর ব্যক্তিগত ২৪ এবং দলীয় ৪১ রানে কুলদীপের শিকার হন প্রথমবার ওপেন করতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে।


দলনায়ক ফিঞ্চ ও ক্যারে দ্রুত ফিরে যাওয়ার পর অজি ইনিংসের হাল ধরেন উসমান খোয়াজা এবং শন মার্শ। তৃতীয় উইকেটে এই দুই বাঁ-হাতি ব্যাটসম্যানের ৯২ রানের পার্টনারশিপ দারুণভাবে লড়াইয়ে ফিরিয়ে আনে অস্ট্রেলিয়াকে। অর্ধশতরান করেন দুই ব্যাটসম্যানই। এরপর পিটার হ্যান্ডসকম্বের ঝকঝকে ৭৩ এবং শেষদিকে মার্কাস স্টোইনিসের ঝোড়ো ব্যাটিং হোম টিমকে ২৮৮ রানে পৌঁছে দেন।জবাবে টিম কোহলি মাঠে নেমে প্রথমেই ধাক্কা খায় ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে। একপর অধিনায়ক কোহলি মাত্র ৩ রান করে ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন রোহিত ও ধোনি। ব্যক্তিগত ১৩৩ রানে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত৷ একই সঙ্গে এদিন তিনি ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও৷ রান তাড়া করতে নেমে একদিনের ক্রিকেট কেরিয়ারে ২২ তম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা৷ পাশাপাশি ধোনিও এদিনে নজির গড়েন৷ ব্যক্তিগত ৫১ রানে আউট হলেও তিনি দশ হাজারি ব্যাটসম্যান হিসেবে মাইলস্টান গড়লেন৷ বাকি রায়ডু শূন্য রানে আউট হয়ে ফিরে যান৷ বাকি আরও কেউই তেমনভাবে দাঁড়াতে পারেন নি৷ নির্ধারিত ৫০ ওভারে ২৫৪ রানে শেষ হয়ে যায় ভারতীয়দের ইনিংস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top