News Flash

  • Home
  • Uncategorized
  • এটা দুর্নীতি- নৈরাজ্য-রাজনৈতিক অস্থিরতার জোট, সপা-বিএসপিকে কটাক্ষ যোগীর
Image

এটা দুর্নীতি- নৈরাজ্য-রাজনৈতিক অস্থিরতার জোট, সপা-বিএসপিকে কটাক্ষ যোগীর

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : এটা দুর্নীতি, নৈরাজ্য, রাজনৈতিক অস্থিরতার জোট। উত্তরপ্রদেশে ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটকে শনিবার এই ভাষাতেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
আসন্ন লোকসভা নির্বাচনে এবার জোট বেঁধে লড়বে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা)| বেশ কয়েকদিনের প্রতীক্ষার পর শনিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব| শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে|

এদিন বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকের ফাঁকে সাংবাদিক সম্মেলনে এই জোটকেই কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ | উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, বিরোধীরা যে মহাজোটই করুন, তাতে নৈরাজ্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তিনি বলেন, যারা পরস্পরকে পছন্দই করত না, তারা এখন মহাজোটের কথা বলছে। এটা দুর্নীতি, নৈরাজ্য, রাজনৈতিক অস্থিরতার জোট। তিনি আরও বলেন, বিজেপি সমাজের সব অংশের উন্নয়নে গুরুত্ব দেয়, মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে, ‘রাম’ আর ‘রুটি’কে মর্যাদা দিয়েছে বলেও অভিমত জানান তিনি।এদিন সপা-বিএসপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেন আদিত্যনাথ | বলেন, ওই দল একটি বিশেষ পরিবারের স্বার্থ দেখেছে, জাতপাত ও আঞ্চলিকতায় মদত দিয়ে দেশকে ৫০ বছর অচল করে রেখেছে |
উন্নয়ণের প্রসঙ্গে তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আস্থা, আত্মবিশ্বাস অর্জন করেছে, এই সরকারের চার বছরের শাসনে জাতীয়তাবাদ, উন্নয়ন ও সুশাসন দেশকে নতুন দিশা দিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দেশকে বদ্ধদশা থেকে মুক্ত করেছে সুশাসন ও সমাজের সব অংশের জন্য উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে । আসন্ন লোকসভা ভোটে ২০১৪র চেয়ে ও বিজেপি ভাল ফল করবে | মোদীর নেতৃত্বে ফের একটি শক্তিশালী, যোগ্য সরকার তৈরি হবে বলেও দাবি করেন আদিত্যনাথ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top