News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজার্সির শপিং মলে বন্দুকবাজের হামালা, গুরুতর জখম ২
Image

নিউজার্সির শপিং মলে বন্দুকবাজের হামালা, গুরুতর জখম ২

নিউজার্সি, ১২ জানুয়ারি (হি.স.) : নিউজার্সির নিউপোর্ট সেন্টার শপিং মলে বন্দুকবাজের হামালা। শুক্রবার রাতে ব্যস্ত এই শপিং মলে হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ। এখনও পর্যন্ত পাওয়া খবরে হামলায় দু’জন গুরুতর জখম হয়েছেন। হামালার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নিউজার্সি পুলিশ।
সূত্রের খবর, শপিং মলে সাধারণ পোশাকে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলে নিউজার্সি পুলিশ পৌঁছলে বন্দুকবাজরা শপিং মলেই গা ঢাকা দেয়। তল্লাশি চালিয়ে দুই বন্দুকবাজকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ বলে খবর।

পুলিশ জানাচ্ছে, সাধারণ মানুষের উপর গুলি চালানোর লক্ষ্যে হামলা চলেনি। শপিং মলে দুটি গ্যাংয়ের মধ্যে লড়াই চলছিল বলে মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ দুজনেই বন্দুকবাজদের পরিচিত , তাঁদের উপর হামলা চালাতেই শপিং মলে ঢোকে বন্দুকবাজরা। কারণ, মলটিতে ঘণ্টা তিনক ধরে চলে গুলির লড়াই। কিন্তু, সেই সময়ে ওই দুই ব্যক্তি ছাড়া আর কারোর উপর গুলি চালানো হয়নি। তবে, হামলার জেরে আতঙ্কিত মানুষ শপিং মলে ছোটাছুটি শুরু করেন। পুলিশ এসেই শপিং মল খালি করে। ২ জন পুলিশের জালে এলেও বাকি চার থেকে পাঁচ জন বন্দুকবাজ পালাতে সফল হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top