News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে আগুন-আতঙ্ক পশ্চিম দিল্লিতে, হতাহতের কোনও খবর নেই
Image

গভীর রাতে আগুন-আতঙ্ক পশ্চিম দিল্লিতে, হতাহতের কোনও খবর নেই

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): গভীর রাতে আগুন-আতঙ্ক পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত একটি তিন-তলা বহুতলে| বৃহস্পতিবার গভীর রাত বারোটা নাগাদ কীর্তি নগর এলাকায়, ফার্ণিচার মার্কেটে অবস্থিত একটি তিন-তলা বহুতলে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রায় সাড়ে চার ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়|


দিল্লি দমকলের পদস্থ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাত ১২.০৫ মিনিট নাগাদ দমকলে ফোন করে অবহিত করা হয় কীর্তি নগর এলাকায় ফার্ণিচার মার্কেটে অবস্থিত একটি তিন-তলা বহুতলে ভয়াবহ আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রায় সাড়ে চার ঘন্টার প্রচেষ্টায় শুক্রবার ভোর ৪.৪০ মিনিট নাগাদ আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কি কারণে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top