News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যা মামলায় দোষীসাব্যস্ত রাম রহিম-সহ ৪ জন অভিযুক্ত, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি
Image

সাংবাদিক হত্যা মামলায় দোষীসাব্যস্ত রাম রহিম-সহ ৪ জন অভিযুক্ত, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি

পাঁচকুলা (হরিয়ানা), ১১ জানুয়ারি (হি.স.): সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষীসাব্যস্ত হলেন ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমীত রাম রহিম সিং| সাংবাদিক হত্যা মামলায় রাম রহিম ছাড়াও দোষীসাব্যস্ত হয়েছে আরও ৩ জন অভিযুক্ত, যথাক্রমে কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণ লাল| শুক্রবার রাম রহিম-সহ ৪ জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছেন হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিং| এই মামলার সাজা ঘোষণা হবে আগামী ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার)|


২০০২ সালে সংবাদপত্রে গুরমীত রাম রহিমের বিরুদ্ধে লেখার কারণেই খুন হতে হয়েছিল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| সিরসায় ডেরা সচ্চ সৌদার হেডকোয়ার্টারে মহিলাদের প্রতি নিগ্রহ নিয়ে লেখালেখি করেছিলেন ‘পূরা সচ’ সংবাদপত্রের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি| ওই বছরের অক্টোবর মাসে বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| ২০০৩ সালে এই খুনের ঘটনায় মামলা দায়ের হয়| ২০০৬ সালে মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই| এই মামলায় মূল চক্রান্তকারী হিসেবে রাম রহিমের নাম উল্লেখ করা হয়| অবশেষে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষীসাব্যস্ত হলেন ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমীত রাম রহিম সিং-সহ ৪ জন অভিযুক্ত| ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমীত রাম রহিম সিং দুই মহিলাকে ধর্ষণেও সাজাপ্রাপ্ত| ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার| বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে তিনি বন্দী রয়েছেন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top