News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক দুর্দশা নিয়ে বিজেপিকে খোঁচা অখিলেশের, পাল্টা ঠেস যোগীর
Image

কৃষক দুর্দশা নিয়ে বিজেপিকে খোঁচা অখিলেশের, পাল্টা ঠেস যোগীর

কনৌজ, ১১ জানুয়ারি (হি.স.) : দেশজুড়ে কৃষকদের দুর্দশা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন সপা নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কৃষকদের কোনও রকম সাহায্য করেনি বিজেপি বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে সপা-বসপা জোটকে খোঁচা দিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোটবদ্ধ হয়েছে সপা-বসপা।
এদিন কনৌজের এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ যাদব বলেন, কৃষকদের জন্য কিছুই করেনি বিজেপি। দুর্গতগ্রস্ত কৃষকদের অবস্থার উন্নতির জন্য নির্বিকার বিজেপি।

কৃষকদের উন্নতির জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে। গরিব কৃষকদের নিয়মিত সার সরবরাহ করা উচিত। পাশাপাশি বিনামূল্যে জল সরবরাহ করা উচিত।কসাইখানা বন্ধের প্রশাসনিক সিদ্ধান্তের প্রসঙ্গে বলতে গিয়ে অখিলেশ যাদব বলেন, ঘৃণা ছড়ানোর জন্য কসাইখানাগুলি বন্ধ করার ঘোষণা করেছে বিজেপি।ভোট দেওয়ার ক্ষেত্রেও জনগণকে বুঝে শুনে ভোট দিতে বলেন অখিলেশ যাদব। এই প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, যারা এই অঞ্চলে উন্নয়ন করবে তাদেরকে ভোট দেওয়া উচিত। তাই বুঝেশুনেই ভোট দেবেন। ভুল করলে ফের পাঁচ বছরের অপেক্ষায় বসে থাকতে হবে।অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য জোটবদ্ধ হয়েছে দুইটি দল (বসপা এবং সপা)। জনগণ সত্যিটা জানেন। সেই অনুযায়ীই তারা ভোট দেবে। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top