News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল ঠাণ্ডার মধ্যেই বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস কাশ্মীরে, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত
Image

প্রবল ঠাণ্ডার মধ্যেই বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস কাশ্মীরে, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত

শ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.): এই মুহূর্তে প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এমতাবস্থায় আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত কাশ্মীর উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। বৃষ্টি ও তুষারপাত চলবে রবিবার পর্যন্ত। বৃষ্টি হলেই ঠাণ্ডার কামড় আরও বাড়বে, তা বলাইবাহুল্য।
আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর অভিমুখে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই কারণে আগামী রবিবার পর্যন্ত কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি লাদাখ রিজিওনের কিছু জায়গায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। প্রশাসন সূত্রের খবর, বৃষ্টি ও তুষারপাতের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক, শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোডে যান চলাচল বিপর্যস্ত হতে পারে।এদিকে কাশ্মীর উপত্যকায় এখনও অব্যাহত রয়েছে ঠাণ্ডার কামড়। বৃহস্পতিবার লেহ টাউনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ইকাস ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৮.৫ ডিগ্রিতে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top