News Flash

  • Home
  • Uncategorized
  • ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা, রাতের অন্ধকারে দিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব
Image

ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা, রাতের অন্ধকারে দিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): আবারও প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা| বুধবার রাতে পশ্চিমবঙ্গের মালদহ ডিভিশনের মাওবাদী অধু্যষিত এলাকায় দিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে লুঠতরাজ চালাল দুষ্কৃতীদের দল| সশস্ত্র দুষ্কৃতীরা যাত্রীদের কাছ থেকে ২.৭৫ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দিয়েছে| বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে কিউল এবং জামালপুর শাখায় ধানাউরি স্টেশনের কাছে ট্রেনের অ্যালার্ম চেন টানে দুষ্কৃতীরা| এরপর দিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে অবাধে লুটপাট চালায় দুষ্কৃীতার|


দুষ্কৃতীদের তাণ্ডবের প্রেক্ষিতে জামালপুর জিআরপি-তে মামলা দায়ের করেছেন ১০ জন যাত্রী| যাত্রীদের অভিযোগ, ২.৭৫ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা| দুষ্কৃতীদের কাছে দেশিয় পিস্তল ছিল| তবে, গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি| এই ঘটনার পরই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠল| অভিযোগ, দুষ্কৃতীদের তাণ্ডব চলাকালীন আরপিএফ কর্মীদের দেখতে পাওয়া যায়নি| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top