News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬ জন বিমানচালকের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান
Image

১৬ জন বিমানচালকের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান

ইসলামাবাদ, ১০ জানুয়ারি (হি.স.) : ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে ১৬ জন বিমানচালকের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সে দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছে এই সব পাইলট ও কেবিন ক্রু-রা নিজেদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণে যে সব সার্টিফিকেট দিয়েছিলেন, সেগুলি খতিয়ে দেখে বোঝা গেছে সেগুলি সবই ভুয়ো। এছাড়াও সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের ৬৫ জন কেবিন ক্রু-কেও।


পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার-সহ তিন বিচারপতির এক বেঞ্চে মামলাটি উঠেছিল। সেখানে সিএএ বলে, অভিযুক্ত সকলের ডিগ্রি নিয়ে তদন্ত করার কাজ শেষ হয়েছে। বিদেশে থাকার কারণে আর ছ‘জনের ডিগ্রি নিয়ে তদন্ত করা সম্ভব হয়নি।সিএএ-র বক্তব্য, ভুয়ো সার্টিফিকেট নিয়ে বিমান চালানো মানে যাত্রীদের জীবন বিপন্ন করা। সেটা করতে দেওয়া যায় না। গত ডিসেম্বরে সিএএ একই অভিযোগ এনেছিল পাকিস্তানের সরকারি বিমানসংস্থা পাকিস্তান ইন্টার ন্যাশন্যাল এয়ারলাইন্সের বিরুদ্ধে। তারা সুপ্রিম কোর্টকে বলেছিল, পিআইএ-র অন্তত সাত পাইলটের ডিগ্রি ভুয়ো। ওই সাত জন ম্যাট্রিকও পাশ করেননি বলে অভিযোগ করে সিএএ। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top