News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া
Image

একদিনের ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ খেলেই নিউজিল্যান্ড ঘুরে ঘরের মাঠে ফের অজিদের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে ভারত৷ পেইন-ফিঞ্চদের বিরুদ্ধে সেই ম্যাচের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷প্রাক বিশ্বকাপ প্রস্তুতি পর্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি একদিনের ও দুটি টি-২০ ম্যাচ খেলবে রোহিত-ধাওয়ানরা৷ আগামী ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে অজিদের ভারত সফর শুরু হচ্ছে৷ দুই ম্যাচের টি-২০ সিরিজের ফাইনাল ম্যাচ হবে ২৭ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে৷ এরপর ২ মার্চ থেকে শুরু হবে একদিনের সিরিজ৷

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে সবমিলিয়ে ১৩টি একদিনের ম্যাচে নিজেদের শক্তি পরীক্ষা করতে নিতে পারবে কোহলির ভারত৷ ১২ জানুয়ারি থেকে অজিভূমিতে তিন ম্যাচের একদিনের পরীক্ষা ‘মেন ইন ব্লু’-র এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি একদিনের ও দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সফর শুরু হবে ২৩ জানুয়ারি থেকে৷ সেই সফর থেকে ঘরের মাঠে অজিদের মুখোমুখি হয়ে বিশ্বকাপের মহড়া সারবে কোহলিব্রিগেড৷ সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে ফিঞ্চদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১-১ ড্র করেছে ভারত৷ অজিদের ডেরায় অস্ট্রেলিয়াকে এরপর ২-১ হারিয়ে টেস্ট সিরিজের দখল নিয়ে ইতিহাস লিখেছে কোহলি অ্যান্ড কোম্পানি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top