News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ সদস্যের বেঞ্চ নিয়ে উঠল প্রশ্ন, অযোধ্যা মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি
Image

পাঁচ সদস্যের বেঞ্চ নিয়ে উঠল প্রশ্ন, অযোধ্যা মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): গগনচুম্বী প্রত্যাশা, প্রত্যাশা হিসেবেই রয়ে গেল| আবারও পিছোল অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি| চলতি মাসের ২৯ তারিখ (মঙ্গলবার) অযোধ্যা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের নতুন সাংবিধানিক বেঞ্চে| এই প্রথম নয়, এর আগেও বারবার পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় মোটেই খুশি নয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)| অসন্তুষ্ট অযোধ্যা মামলার অন্যতম আবেদনকারী রাম জন্মভূমি নির্মাণ সমিতির অধ্যক্ষ মহন্ত ধরম দাসও| এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি শুরু হয়| পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| এদিন শুনানি শুরু হওয়ার পরই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, বৃহস্পতিবার শুধুমাত্র শুনানির দিনক্ষণ স্থির করা হবে| কিন্তু, কয়েক মিনিটের শুনানিতেই পাঁচ সদস্যের বেঞ্চ নিয়ে প্রশ্ন ওঠে|

তিন সদস্যের বেঞ্চ থেকে পাঁচ সদস্যের বেঞ্চ কেন? প্রশ্ন তোলেন মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন| এরপর সুকৌশলেই অযোধ্যা মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি ইউ ইউ ললিত| অযোধ্যা মামলার বেঞ্চ আর স্থান পাবেন না বিচারপতি ইউ ইউ ললিত| জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| বিচারপতি ললিতের জায়গায় নতুন সাংবিধানিক বেঞ্চে স্থান পাবেন অন্য বিচারপতিরা| বহু চর্চিত অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৯ জানুয়ারি| অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি কবে থেকে শুরু হবে, তা সম্ভবত জানা যাবে ২৯ জানুয়ারিই|
এর আগে গত ৪ জানুয়ারি মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১০ জানুয়ারি| সেই মতো বৃহস্পতিবার সকালে অযোধ্যা মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও পাঁচ-সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়| কিন্তু, কয়েক মিনিটের শুনানিতেই পাঁচ সদস্যের বেঞ্চ নিয়ে প্রশ্ন ওঠে| তিন সদস্যের বেঞ্চ থেকে পাঁচ সদস্যের বেঞ্চ কেন? প্রশ্ন তোলেন মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন| এরপর সুকৌশলেই অযোধ্যা মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি ইউ ইউ ললিত| অযোধ্যা মামলার বেঞ্চ আর স্থান পাবেন না বিচারপতি ইউ ইউ ললিত| জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| বিচারপতি ললিতের জায়গায় নতুন সাংবিধানিক বেঞ্চে স্থান পাবেন অন্য বিচারপতিরা|উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| সেই মতো গত ৪ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে| ওই দিন মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ১০ জানুয়ারি নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| কিন্তু, বৃহস্পতিবারও অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শুনানির পিছিয়ে দেওয়া হয়| এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি| অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি কবে থেকে শুরু হবে, তা সম্ভবত জানা যাবে ২৯ জানুয়ারিই| উল্লেখ্য, ২০১০ সালে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top