News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ দিন ধরে নিখোঁজ কৈলাসহরের সপ্তম শ্রেণির ছাত্র
Image

১৫ দিন ধরে নিখোঁজ কৈলাসহরের সপ্তম শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ গত ২১ ডিসেম্বর থেকে সপ্তম শ্রেণিতে পাঠরত জলিল উদ্দিন নিখোঁজ। জানা গেছে, এক পক্ষকাল কেটে যাওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ নিখোঁজ ছাত্রের কোনও সন্ধান পায়নি। কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিক আলির ১৩ বছরের ছেলে জলিল উদ্দিন গত ২১ ডিসেম্বর সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল। এর পর সে আর বাড়িতে ফিরেনি। এদিকে ছেলে বাড়িতে না ফেরায় সে দিনই জলিলের বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু আজ ১৫ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ নিখোঁজ জলিলের কোনও খবর বের করতে পারিনি, বাবার।

জানা গেছে, জলিলের বাবা আশিক আলি পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। তিনি সন্দেহ করছেন, তার ছেলে অপহৃত হয়েছে। আর অপহরণের পেছনে তার শ্বশুরবাড়ির হাত আছে। কারণ সম্পত্তি নিয়ে তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে বনিবনা নেই। পারিবারিক ঝামেলার সুযোগ নিয়ে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে আশিক আলি মনে করছেন। জানা গেছে, নিখোঁজ ছেলের উদ্ধার করতে আশিক আলি প্রশাসনের কাছে প্রতিদিন ছুটছেন। পুলিশের ভূমিকা নিয়ে খুবই ক্ষুব্ধ আশিক আলি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top