News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলার শুনানি ফের বৃহস্পতিবার, গগনচুম্বী প্রত্যাশায় আবেদনকারীরা

অযোধ্যা মামলার শুনানি ফের বৃহস্পতিবার, গগনচুম্বী প্রত্যাশায় আবেদনকারীরা

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে গত ৪ জানুয়ারি ফের পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি|অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১০ জানুয়ারি| ১০ জানুয়ারি, বৃহস্পতিবার অযোধ্যা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের পাঁচ-সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে| গত শুক্রবার মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান,১০ জানুয়ারি নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও পাঁচ-সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়| অযোধ্যা মামলা বারবার পিছিয়ে যাওয়ায় মোটেই খুশি নয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)| অসন্তুষ্ট অযোধ্যা মামলার অন্যতম আবেদনকারী রাম জন্মভূমি নির্মাণ সমিতির অধ্যক্ষ মহন্ত ধরম দাসও|

এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| সেই মতো গত শুক্রবার অযোধ্যা মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে| ওই দিন মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ১০ জানুয়ারি তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত কি রায় দেয়, তা সম্ভবত জানা যাবে ১০ জানুয়ারিই| উল্লেখ্য, ২০১০ সালে বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top