News Flash

  • Home
  • Uncategorized
  • কুলাই হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগীরা
Image

কুলাই হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কুলাই হাসপাতাল। জানা গেছে, মঙ্গলবার সকালে আচমকা কুলাই হাসপাতালের বিল্ডিঙে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। যদিও আগুন বেশি দূর ছড়াতে পারেনি। কারণ অগ্নিনির্বাপক দফতরের কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে কুলাই হাসপাতাল রক্ষা পেয়েছে। জানা গেছে, হাসপাতালে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনেরা সাথে সাথে অগ্নিনির্বাপক দফতরকে খবর দেন।

খবর পেয়ে সাথে সাথে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে হাসপাতালে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে পুলিশ এবং অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা কিছুই জানাতে পারেননি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top