News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব (সং) বিল কেবল অসমের নয়, গোটা দেশের জন্য, লোকসভার বিতর্কে রাজনাথ
Image

নাগরিকত্ব (সং) বিল কেবল অসমের নয়, গোটা দেশের জন্য, লোকসভার বিতর্কে রাজনাথ

নয়াদিল্লি, ৮ জানুয়ারি, (হি.স.) : লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬। আগামীকাল রাজ্যসভায় উত্থাপন করা হবে বহুচর্চিত এই বিল।ভোটাভুটির আগে বিলের বিরুদ্ধে ও সপক্ষে লোকসভায় তীব্ৰ বাকবিতণ্ডা হয়েছে৷ বাদানুবাদ যখন তুঙ্গে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ওঠে দাঁড়িয়ে বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অযথা বিতৰ্ক করে লাভ নেই। এর গুরুত্ব উপলব্ধি করুন সকলে।

কেননা, নাগরিকত্ব সংশোধনী বিল কেবল অসমের জন্যই নয় ৷ ভিন্ন দেশ থেকে আগত শরণাৰ্থীদের সংস্থাপন দিতে গোটা ভারতের জন্য প্রযোজ্য হবে এই বিল ৷ তিনি বলেন, ‘এই বিল পশ্চিমের সীমা অতিক্ৰম করে রাজস্থান, পঞ্জাব এবং দিল্লিতে থাকতে ইচ্ছুকদের সংস্থাপন দেবে ৷ তাই যে বিল আইনে পরিণত হবে তা নিয়ে বিতৰ্কের সৃষ্টি করার কোনও যুক্তি নেই। বিলটি কারোর কোনও ক্ষতি করবে না, আমি আশ্বাস দিচ্ছি৷’ লোকসভায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top