News Flash

  • Home
  • Uncategorized
  • গুণগতমান বজায় না থাকলে কোন শিক্ষাই সম্পূর্ণ হতে পারে না ঃ মুখ্যমন্ত্রী
Image

গুণগতমান বজায় না থাকলে কোন শিক্ষাই সম্পূর্ণ হতে পারে না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জানুয়ারি ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রাক্তনী সম্মিলনের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বিদ্যালয় শুরুর প্রথম বছরের প্রাক্তন বছরের প্রাক্তন ছাত্র এবং বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান শিক্ষক বিশ্বেশ্বর মজুমদার৷ উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাকে মডের রাজ্য বানাতে হলে সবচেয়ে আগে দরকার গুণগত শিক্ষা ব্যবস্থার প্রচলন৷ শুধু শিক্ষাই নয় গুণগতমান বজায় না থাকলে কোনও শিক্ষাই সম্পূর্ণ হতে পারে না৷

তাই বর্তমান রাজ্য সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ নতুন নতুন পরিকল্পনা, উদ্ভাবনী শক্তি সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রতিনিয়ত নিরলস কার্যকরী ভূমিকা পালন করে চলেছে৷ যার ফলশ্রুতি হল ত্রিপুরাকে এডুকেশন হাব, আইটি হাব, ত্রিপল আইটি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংস্থাকে সরকারিভাবে ত্রিপুরায় স্থাপন করা উদ্যোগে৷ যাতে করে রাজ্যের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পথ সুগম হতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, গুণগত শিক্ষাকে উৎসাহিত করার জন্য এবছর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে প্রথম ৫ জন স্থানাধিকারীকে পুরস্কারের ব্যবস্থা যেমন করা হয়েছে ঠি তেমনি বিভিন্ন বিষয়ে প্রথম ৫ জন এবং শারীরিকভাবে দিব্যাঙ্গজন ছাত্র ছাত্রীদরকেও পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সম্পর্কে ভরপুর৷ রাজ্যের সম্পদকে কাজে লাগাতে পারলে আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরা প্রকৃত অর্থেই মডেল রাজ্য পরিণত হবে৷

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র সরকারি চাকুরির উপর নির্ভর করলে চলবে না৷ আগামী ৩ বছরের মধ্যে আগরতলা, উদয়পুর এবং কমলপুর ইত্যাদি কয়েকটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহরে পরিণত করা হবে৷ আগরতলার ২০তলা বিশিষ্ট আইটি হাব তৈরি করা হবে এবম ত্রিপল আইটিকেটিআইটিতে স্থানান্তরিত করা হবে৷ ফলে রাজ্যের শিক্ষিত বেকারদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ অন্যদিকে আগামী ১ বছরের মধ্যে সোনামুড়ায় একটি জাহাজ বন্দর স্থাপিত হবে৷ ফলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে জলপথে প্রয়োজনীয় সামগ্রী ত্রিপুরায় আনতে যেমন সহজ হবে তেমনি ত্রিপুরা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক করিডোর হিসেবে চিহ্ণিত হবে৷  এতে একদিকে যেমন পরিবহন খরচ অনেক কমবে ঠিক তেমনি হাজার হাজার লোকের কর্মসংস্থানের পথ খুলে যাবে৷ ত্রিপুরার অর্থনৈতিক ক্ষেত্রে এটি একটি যুগান্তকারি পদক্ষেপ হবে৷  এছাড়া পর্যটনের গুরুত্ব উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ছবিমুড়া, মাতাবাড়ি এবং অন্যান্য ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান সমূহকে কেন্দ্র করে প্রচুর দেশী বিদেশী পর্যটক প্রতিবছর রাজ্যে ভিড় জমাচ্ছেন৷ এতে কর্মসংস্থান এবং রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেও রমেশ সুকলের প্রাক্তন ছাত্র৷ অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রমেশ সুকলের অতীত ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এক আবেগঘন পরিবেশে সংবর্ধনা জানানো হয়৷ সন্ধ্যায় রাজ্যের এবং বাংলাদেশের শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top