News Flash

  • Home
  • Uncategorized
  • নতুননগরে রক্তাক্ত সংজ্ঞাহীন যুবতী উদ্ধার
Image

নতুননগরে রক্তাক্ত সংজ্ঞাহীন যুবতী উদ্ধার

আগরতলা, ৬ জানুয়ারি (হি.স.) : সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় এক যুবতীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নতুননগরের কাঁঠালতলিতে। জানা গেছে, রবিবার সকালে নতুননগরের কাঁঠালতলি এলাকায় সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় এক যুবতীকে দেখতে পান এলাকার লোকজন। সাথে সাথে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তাঁরা যুবতীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, বর্তমানে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে যুবতীর চিকিৎসা চলছে।


এদিকে কী কারণে যুবতীটি রক্তাক্ত হয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্নই-বা কী করে এলো, কিংবা কেনই-বা মেয়েটি এভাবে রাস্তায় পড়ে ছিল সেসব বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু এখনও জানাতে পারেনি। মেয়েটি এখনও কথা বলার মতো অবস্থায় নেই বলে জানা গেছে। তাছাড়া মেয়েটি সম্পর্কে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে চাইছে না। তবে জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top