News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনা হাইকোর্টে আবেদন খারিজ, সরকারি বাংলো ছাড়তে হবে তেজস্বী যাদবকে
Image

পাটনা হাইকোর্টে আবেদন খারিজ, সরকারি বাংলো ছাড়তে হবে তেজস্বী যাদবকে

পাটনা, ৭ জানুয়ারি (হি.স.): এবার সরকারি বাংলো ছাড়তেই হবে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে| ২০১৫ সালে বিধায়ক নির্বাচিত হন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব| ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব| উপ-মুখ্যমন্ত্রী থাকালীন তেজস্বী যাদবকে বিহার সরকারের পক্ষ থেকে সরকারি বাংলো দেওয়া হয়| কিন্তু, এখন তিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী নন, তাই তাঁকে সরকারি বাংলো ছেড়ে দিতে বলা হয়|


কিন্তু, সরকারি বাংলো ছাড়তে নারাজ লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব| বিহার সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি পাটনা হাইকোর্টে আবেদন করেছিলেন লালু পুত্র তেজস্বী যাদব| সোমবার তেজস্বী যাদবের সেই আবেদন খারিজ করে দিয়েছে পাটনা হাইকোর্ট| আর তাই এবার সরকারি বাংলো ছেড়ে দিতে হবে লালু পুত্র তেজস্বী যাদবকে| উল্লেখ্য, ২০১৫ সালে বিহারের রাঘোপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন তেজস্বী যাদব| বিহারের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী করা হয় তেজস্বী যাদবকে| ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top