News Flash

  • Home
  • Uncategorized
  • বাঙালী প্রধানমন্ত্রী যদি কেউ হন তাহলে তিনি মমতাই ঃ দিলীপ
Image

বাঙালী প্রধানমন্ত্রী যদি কেউ হন তাহলে তিনি মমতাই ঃ দিলীপ

কলাকাতা, ৫ জানুয়ারী৷৷ বাঙালী প্রধানমন্ত্রী যদি কেউ হন তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়ই, এমনই মন্তব্য করলেন বিজেপি পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে৷ রাজনৈতিক বিশ্লেষক মহলেও এই মন্তব্য নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে৷
নিয়ম করে প্রতিদিন নানা বিষয়ে আক্রমণ করেন তিনি৷ কখনও কখনও তা মাত্রা ছাড়িয়ে যায়৷ কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সেসব যেন অতীত৷ শুধু শুভেচ্ছা জানানোই নয়, মুখ্যমন্ত্রীর জন্মদিনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বললেন তাতে অনেকেই অবাক৷ এদিন তিনি বলেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলার মুখ৷ ওঁর সুস্থতা ও সাফল্য কামনা করি৷ দেশে যদি বাঙালী প্রধানমন্ত্রী কেউ হন, তা উনিই হবেন৷ তাঁর সুস্থ থাকা দরকার৷’ পাশাপাশি তিনি এও বলেন, জ্যোতি বসুকে তো আর কমিউনিস্টরা প্রধানমন্ত্রী হতে দিলেন না৷


জন্মদিন উপলক্ষ্যে এমনিতেই শুভেচ্ছায় ভাসছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের দল তো বটেই, বিরোধী রাজনৈতিক শিবির থেকেও শুভেচ্ছায় ভাসছেন তিনি৷ শুভেচ্ছা জানিয়েছেন ওমর আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়ালরাও৷ এরই মধ্যে দিলীপবাবুর এহেন ‘মনখোলা’ বার্তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই৷
প্রসঙ্গত, ৬৪ এর কোঠা পার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে বয়স যে তাঁর কাছে কোনও বিষয়ই নয়৷ তা কার্যত প্রতিদিনই প্রমাণ করে চলেছেন মমতা৷ সম্প্রতি তাঁর ব্যাডমিন্টন খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায়৷ সারা জীবনই যেভাবে লড়াকু নেত্রী হিসেবে নিজেকে সামনে এনেছেন তিনি সামনের দিনগুলিও সেরকমই কাটুক, এমনটাই চাইছেন তাঁর শুভাকাঙ্খীরা৷ এরই মধ্যে বিজেপি পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাতে কী ইঙ্গিত রয়েছেন সেটা নিয়েই জল্পনা তুঙ্গে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top