News Flash

  • Home
  • Uncategorized
  • পত্নী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ত্রিপুরায়
Image

পত্নী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ত্রিপুরায়

আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : নিজের পত্নীকে হত্যার দায়ের যাবজ্জীবন হল স্বামীর। জানা গেছে, দীর্ঘ তিন বছরের এক মামলার চূড়ান্ত রায় শনিবার দিয়েছে আদালত। রায়ে স্ত্রী কাজলরানি দেবনাথকে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী কৃষ্ণকুমার দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে সুভাষনগরে নিজের ঘরে স্ত্রী কাজলরানি দেবনাথকে হত্যা করেছিল স্বামী কৃষ্ণকুমার দেবনাথ। জানা গেছে, ঘটনার দিন স্বামী ও স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। শুধু তা-ই নয়, স্বামী কৃষ্ণকুমার দেবনাথ স্ত্রী কাজলকে মারধরও করত।

এদিকে কাজলের বাপের বাড়ির লোকেরা জানিয়েছিলেন, বিয়ের কিছু দিন পর তাদের সম্পর্কে মধ্যে ফাটল ধরতে শুরু করে। এর পর শুরু হয় তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার। 
এদিকে শনিবার তাদের মেয়েকে হত্যার দায়ে স্বামী কৃষ্ণকুমার দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ায় কাজলরানি দেবনাথের বাপের বাড়ির লোকেরা খুবই খুশি। কারণ তারা দাবি করে আসছিলেন, তাদের মেয়ের হত্যাকারীকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top