News Flash

  • Home
  • Uncategorized
  • চেলসি ছেড়ে ফ্রান্সে পাড়ি দিলেন ফ্যাব্রেগাস
Image

চেলসি ছেড়ে ফ্রান্সে পাড়ি দিলেন ফ্যাব্রেগাস

লন্ডন, ৬ জানুয়ারি (হি.স.) : চেলসি ছেড়ে ফ্রান্সে পাড়ি দিলেন ফ্যাব্রেগাস। আগেই এবিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। নতুন বছরের ট্রান্সফার উইন্ডোতে ব্লুজ জার্সি ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে চুক্তিবদ্ধ হলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার আগে শনিবার চেলসির জার্সি গায়ে খেলেন শেষ ম্যাচ। সেইসঙ্গে ইংলিশ ফুটবলের সঙ্গে তাঁর ১২ বছরের সম্পর্কের ছেদ হল।

স্বভাবতই নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে মাঠ ছাড়ার সময় চোখের জল ধরে রাখতে পারলেন না নিরীহ স্বভাবের এই ফুটবলার। আর বিদায়বেলায় স্ট্যামফোর্ড ব্রিজের গ্যালারি মুখরিত হল ‘ফ্যাব্রেগাস’ ধ্বনিতে। প্রিয় সতীর্থ ক্লাব ছাড়ার ঘটনায় আবেগঘন দাভিদ লুইজ জানান, ‘ক্লাব ওকে ভীষণ মিস করবে।’ ২০১৪ সালে ঘরের ক্লাব বার্সেলোনা থেকে ৩৩ মিলিয়ন ইউরোয় লন্ডনের এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন বছর একত্রিশের এই ফুটবলার। এরপর ব্লুজ জার্সিতে দু’টি প্রিমিয়র লিগ খেতাব সহ চারটি মেজর ট্রফি জিতেছেন এই স্প্যানিশ থেলোয়াড়। মাঝের তিনবছর কাতালান ক্লাবের হয়ে খেললেও কেরিয়ারের শুরু থেকেই ইংল্যান্ড ফুটবলীর সঙ্গে তাঁর ছিল নাড়ির টান। তাই সতীর্থের বিদায়বেলায় সতীর্থ হ্যাজার্ড জানান, ‘চেলসিতে নিজেকে উজাড় করে দিয়েছে সেস।’ আলভেরো মোরাতার জোড়া গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ওঠা নিশ্চিত করে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top