News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার আসন্ন ‘পাবুক’-এর আশঙ্কায় ‘অরেঞ্জ’ সতর্কতা আন্দামানে
Image

রবিবার আসন্ন ‘পাবুক’-এর আশঙ্কায় ‘অরেঞ্জ’ সতর্কতা আন্দামানে

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি. স.) : রবিবার বিকেলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আসন্ন ঘূর্ণিঝড় ‘পাবুক’-এর আশঙ্কায় ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করল কেন্দ্র। রবিবার এব্যাপারে আবহাওয়া দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, আন্দামান সাগর এবং প্রতিবেশী দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ‘পাবুক’ তৈরি হয়েছে। এদিন একটি আবহাওয়া বুলেটিন উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় সংক্রান্ত ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করেছে কেন্দ্র।

উল্লেখ্য, আবহাওয়ার ‘অরেঞ্জ’ সতর্কতার অর্থ হল মানুষ আসন্ন প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে রাস্তাঘাট, বায়ুপ্রবাহ প্রভাবিত হওয়ার পাশাপাশি প্রাণ সংশয়ের আশঙ্কাও থেকে যায়। বর্তমানে ‘পাবুক’ ঘূর্ণিঝড় আন্দামান সাগর ও প্রতিবেশী অঞ্চলে রয়েছে এবং আগামী ছয় ঘন্টার মধ্যে উত্তর থেকে উত্তর-পশ্চিমে ২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সরে আসার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র রয়েছে আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের ৩১০ কিলোমিটার পূর্ব ও পূর্ব-দক্ষিণে উত্তরে ১১ ডিগ্রি অক্ষাংশ এবং পূর্ব ৯৫.৫ ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে। আন্দামান দ্বীপপুঞ্জে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে ফের ঘুরে মায়ানমার উপকূলের দিকে চলে যেতে পারে এই ‘পাবুক’ ঘূর্ণিঝড়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top