News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় মহিলাকে মারধর করে রেগার টাকা ছিনতাই
Image

ত্রিপুরায় মহিলাকে মারধর করে রেগার টাকা ছিনতাই

আগরতলা, ৪ জানুয়ারি, (হি.স.) : রামনগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের অন্তর্গত দুই নম্বর বুথের এক মহিলার এমজিএরেগার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীরা মহিলাকে মারধরও করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজধানীর চান্দিনমুড়া এলাকায়। জানা গেছে, ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনও উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ। 


খবরে প্রকাশ, চান্দিনামুড়া এলাকার নেতা জনৈক তাপস এবং আবু মিলে ওই মহিলাকে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। অভিযোগ, ভুক্তভোগী মহিলাটি ঘটনা সম্পর্কে ওয়ার্ড অফিসে জানিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। উলটো তাঁকে ভয়ভীতি দেখাচ্ছে নেতা তাপস এবং আবুর লোকেরা।জানা গেছে, একপ্রকার ভয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মহিলা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top