News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ ২৮ বছর পর ত্রিপুরার নিখোঁজ বাবার সন্ধান পেলেন সন্তানরা
Image

দীর্ঘ ২৮ বছর পর ত্রিপুরার নিখোঁজ বাবার সন্ধান পেলেন সন্তানরা

আগরতলা, ৪ জানুয়ারি, (হি.স.) : দীর্ঘ প্রতীক্ষার অবসান। সন্তানরা ফিরে পেয়েছেন তাঁদের নিখোঁজ বাবাকে। দীর্ঘ ২৮ বছর পর ঘরে ফিরেছেন বাবা সুনীল দাস।জানা গেছে, গত ১ জানুয়ারি খবর আসে, ২৮ বছর আগে নিখোঁজ সুনীল দাসকে কমলপুরে দেখা গেছে। খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে বাবা সুনীলবাবুকে বাড়ি নিয়ে আসার জন্য কমলপুর ছুটে যান তাঁর দুই ছেলে। কমলপুর গিয়ে তাঁরা তাঁদের বাবাকে দীর্ঘ ২৮ বছর পর বাড়ি নিয়ে আসেন। জানা গেছে, ১৯৯১ সালে একটি ঘটনায় সুনীল দাসের সঙ্গে তাঁরে এক প্রতিবেশীর মারপিট হয়। মারপিটে সুনীল দাসের মাথায় প্রতিবেশীটি টর্চ দিয়ে আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান সুনীলবাবু। তাকে তাঁর পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। কিছুদিন জিবি হাসপাতালে চিকিৎসা করার পর সুনীলবাবুকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।


হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে আগরতলা থেকে নিদয়ায় অবস্থিত বাড়ি যাওয়ার উদ্দেশে বাসে উঠেন। কিন্তু সুনীলবাবু স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে আগরতলাতেই থেকে যান। এর পর থেকে তাঁর আর খবর পাওয়া যায় নি । খোঁজাখুঁজি করে দীর্ঘ ২৮ বছর কেটে গেছে। সুনীল দাসে সন্ধান পাওয়া যায়নি। যদিও যাত্রাপুর থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়। কিন্তু সুনীলবাবুকে খোঁজে পাওয়া যায়নি।
এদিকে স্বামীর ফিরে আসার পথ চেয়ে দীর্ঘ ২৮টি বছর কাটিয়ে দিয়েছেন তাঁর স্ত্রী। পাঁচ সন্তানকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাতে থাকেন সুনীলবাবুর স্ত্রী। শেষ পর্যন্ত কয়েক মাস আগে সুনীল দাসের স্ত্রী মারা যান। দীর্ঘ ২৮ বছর পর বাবাকে পেয়ে খুবই আনন্দিত সন্তানেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top